ঢাকাSunday , 3 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খাল খননের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে… –সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি।

Mahamudul Hasan Babu
May 3, 2026 4:51 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, খাল খনন প্রকল্প সারা বাংলাদেশে প্রধান মন্ত্রী তারেক রহমান চালু করেছেন। এই খাল খননের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে । খাল খননের মাধমে কৃষকরা শুস্ক মৌসুমে এই খালের পানি দিয়ে সেচ দিতে পারবে। এর ফলে চাষাবাদ অব্যাহত থাকবে ও কৃষকরা সাবলম্বি হবে । খালের দুই পাশের্^ বনজ ও ফলজ বৃক্ষরোপন করা হবে। যাতে করে এলাকার মানুষ ফল খেতে পারে এবং লাভবান হয়। পরিবেশের ভারসাম্য ঠিক থাকে এবং অক্সিজেন পায়। এছাড়াও এলাকার কৃষকরা এই খালে মাছ চাষ ও হাস পালনও করতে পারবে।

রবিবার বিকালে দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া বিরল স্থলবন্দর সংলগ্ন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসুচীর আওতায় পাকুড়া স্থলবন্দর হতে উত্তরে বোচাগঞ্জ সীমানা পর্যন্ত নোনাখাড়ী পুন: খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিমরাম মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি প্রবীর বিশ^াস, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতাম মাহমুদ, সহ-সভাপতি এ্যাড. আব্দুল বাকী, ফিরোজ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, প্রচার সম্পাদক এম, এ আক্কাস, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, ভান্ডারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হীরা, ভান্ডারা ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান বুলেট ও তাঁতিদলের আহবায়ক লুৎফর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।