ঢাকাMonday , 4 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
May 4, 2026 4:10 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় অবৈধ একটি ইট ভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার চকাদিন এলাকায় দ্বীপ ব্রিকস নামক ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা। পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে নওগাঁর ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।

নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন বলেন, পরিবেশ ছাড়পত্র এবং লাইসেন্স ব্যতিত রাণীনগর উপজেলার দ্বীপ ব্রিকস ইট ভাটা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে দ্বীপ ব্রিকস ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ভাটার ম্যানেজার আব্দুল মতিনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।