ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে নেবুলাইজার মেশিন প্রদান।

Mahamudul Hasan Babu
May 5, 2026 2:46 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর হাসপাতালে শিশুদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নেবুলাইজার মেশিন প্রদান করেছেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাসান খান কিজিল।
৪ মে সোমবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ মেশিনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জানা যায়, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান এবং পৌর কৃষকদলের সাবেক সভাপতি মোঃ রিপন আকাশ অপু এর উদ্যোগে এই নেবুলাইজার মেশিন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সুপার মহসিন আলী বিশ্বাস, ডাক্তার মাসুদুল হক সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা জানান, শিশুদের শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় নেবুলাইজার মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগের ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ শিশুদের দ্রুত ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।