ঢাকাThursday , 7 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর কাবাডি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
May 7, 2026 2:49 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর কাবাডি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কাবাডি বালক ও বালিকা বিভাগের জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।