মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও পাবনার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন।এদিকে পাবনার কৃতি সন্তান হাসান জাফির তুহিন গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ভাবে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।পাবনার ভাঙ্গুড়ায় বিএমডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা কৃষক দল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় এসে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা নবনিযুক্ত চেয়ারম্যানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কৃষি উন্নয়নে তার সফলতা কামনা করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজজামান মাসুম।বলেন, বিএমডিএ’র কার্যক্রম কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে কৃষিখাতে আরও উন্নয়ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
