ঢাকাFriday , 8 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

Mahamudul Hasan Babu
May 8, 2026 11:44 am
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।।মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর, বেথুড়ী, দেউলী, চরবলরামপুর ও ঝামা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) অভিযানের সহযোগিতা করে মাগুরা পুলিশ লাইনের একটি টিম,মহম্মদপুর থানা পুলিশ, পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশফুজ্জামান।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন, এ অভিযানে দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, বল্লম, রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও হাসুয়া উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।