সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁ সদর থানার অভিযানে মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম রুবেল (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর থানার মামলা নং-২০, তারিখ ১০ জুলাই ২০২৫, এর এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি ছিলেন খুরশিদ আলম রুবেল। মামলাটি দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩২৩/৪৩৬/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে দুইটি মুলতবি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে শহরের কালীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল চন্ডিপুর উত্তরপাড়া এলাকার মৃত খয়বর আলী মন্ডলের ছেলে।
নওগাঁ সদর থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
