ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু!

Mahamudul Hasan Babu
May 9, 2026 5:34 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে বিষধর সাপের কাঁমড়ে আজাদ মৃধা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামের তমিজউদদীন মৃধার পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, ৯ মে (শনিবার) সকালে তার কৃষি জমি

কলার বাগানে কীটনাশক স্প্রে করার পর স্থানীয় গড়াই নদীতে গোসল করতে যাবার সময় নদীর পাড়ের কাশবনের ভিতরে থাকা বিষাক্ত সাপ তাকে কাঁমড়ে দেয়। এরপর তাকে স্থানীয় কবিরাজের কাছে নেওয়া হলে তার অবস্থা অবনতি দেখে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে পরে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।