ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ পারস্পারিক পরিচিতি সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 9, 2026 5:44 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (এনইউডিএস)-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পারস্পরিক পরিচিত সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর কাজীপাড়াস্থ কৃষিবিদ গ্রুপ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজন এবং নহাটা ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউডিএসের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজাহান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রিয়েল এস্টেট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের সভাপতি ও কৃষিবিদ শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মাগুরা মহম্মদপুরের কৃতি সন্তান ড. আলী আফজাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়নের পানিঘাটার কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জাওয়াদুল আলম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাক আহমেদ, ব্যবসায়ী মাহবুবুর রহমান বিশ্বাস, ইসরা হোল্ডিংস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দীন আহমেদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. জাহিদুল ইসলাম, প্রকৌশলী এস. এম. এ কে আজাদ, উত্তরা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আশফাকুর রহমান মিলন, বস্ত্র প্রকৌশলী মুজাহিদুল ইসলাম সুমন এবং এনইউডিএসের সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোঃ শাহীন মোল্লাসহ আরও অনেকে।

সভায় জানানো হয়, গত ২২ মার্চ সংগঠনের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তীতে ২৮ এপ্রিল পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়। ২০২৬-২০২৮ মেয়াদের কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত সকলের সামনে সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করেন এবং সংগঠনের সাম্প্রতিক জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন।

পরে সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের হাতে দায়িত্ব তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা সামাজিক উন্নয়ন, শিক্ষা, মানবিক সহায়তা, ঐক্য ও এলাকার সার্বিক অগ্রগতিতে এনইউডিএসের ভূমিকার প্রশংসা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে রিহ্যাবের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. আলী আফজালকে এনইউডিএসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকাসহ আশপাশের এলাকায় বসবাসরত নহাটা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতির জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।