ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর  নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 9, 2026 5:51 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। তিনি ফুটবল বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শাকির আহমেদ, ভুবন চন্দ্র হালদার, সিরাজুল ইসলাম ও ফারুকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাসার, জেলা বিএনপির নেতা আলমগীর খান ছাতু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।