ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১২ তারিখের নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে কন্সপারেন্সি করে ঠিক করে এনেছে………পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার

Mahamudul Hasan Babu
May 9, 2026 5:48 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কেন নির্বাচন না হওয়া নিয়ে বিএনপির সন্দেহ হলো। ১২ তারিখের নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে কন্সপারেন্সি করে ঠিক করে এনেছে। তিনি শনিবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বাব অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হলরুমে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদ আর গণভোট উনারা আলাদা করেছেন। এ অর্থে যে নোট অব ডিসেন্ট গুলো উনাদের দেয়া আছে জুলাই সনদে। ওটা যদি মানে তাহলে সংবিধান সংস্কারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বাদ যাবে। এক ব্যাক্তি প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন না। উচ্চ কক্ষে পিআর হতে হবে। চুক্তি, আর্ন্তজাতিক আইন যা হবে দুই দলের ঐক্যের মধ্যে হতে হবে। চিফ জাস্টিস, সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ, পিএসসি, দুর্নীতি দমন কমিশন, কন্ট্রোলার জেনারেল, গভর্ণর সহ সাংবিধানিক যত পদ আছে এইগুলো নিয়োগে এখনকার রাস্ট্রের যে বিদ্যমান আইন প্রধানমন্ত্রী যা ইচ্ছে করবেন রাষ্ট্রপতিকে দিয়ে উনি এগুলো করতে পারবেন।
তিনি আরো বলেন, তবে ঐক্যমত কমিশন বলছে এসব যদি হয় তাহলে পূর্বের মতই থাকবে। সরকারি চাকরি তো দেয় পিএসসি। দুর্নীতি ঠেকাবে এন্টি করাপশন কমিশন। সেখানকার প্রধান বানাবেন প্রধানমন্ত্রী। এটা ঠেকানোর জন্যই তো আমাদের ছেলেরা জীবন দিয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে অন্ষ্ঠুানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মফিজ উদ্দীন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা এসময় উপস্থিত ছিলেন।