ঢাকাSunday , 10 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান

Mahamudul Hasan Babu
May 10, 2026 2:15 pm
Link Copied!

বাদশা আলম , বগুড়া- বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. আমিরুল ইসলাম। তার যোগদানের মাধ্যমে উপজেলার পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য সেবায় নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
১০ এপ্রিল (রবিবার) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। যোগদান উপলক্ষে হাসপাতালের হল রুমে এক সংক্ষিপ্ত স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নতুন এই কর্মকর্তাকে বরন করেন।
ডা. আমিরুল ইসলাম এর আগে জেলার গাবতলি উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে তার অভিজ্ঞতা শেরপুর উপজেলার স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বাগত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. আমিরুল ইসলাম বলেন, আমাদের কাজ যেহতু মানব সেবা সেহেতু আমরা সবাই নিজ নিজ জায়গায় মানবিক থাকতে চেষ্টা করবো। তাহলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবো। বিশেষ করে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ও হাসপাতালের সকল কর্মকর্তার সমন্বয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করা হবে।
উপজেলার সচেতন মহল মনে করছেন, নতুন এই কর্মকর্তার যোগদানে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও বেগবান হবে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন হাসপাতালে সেবা গ্রহিতারা।