রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হাতিরপুল এলাকায় এই উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড করণ প্রকল্পের আওতায় উপজেলার হাতিরপুল থেকে দক্ষিণ রাজাপুর অভিমুখে ১ হাজার মিটার এবং গুয়াতা শফিকের বাড়ি হতে মসজিদ অভিমুখে ৫০০মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
সংশ্লিষ্ঠরা জানান, উপজেলার হাতিরপুল থেকে দক্ষিণ রাজাপুর অভিমুখে ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করণে চুক্তি মুল্য ধরা হয়েছে ৮০ লাখ ১৩ হাজার ৭৪৬ টাকা এবং গুয়াতা শফিকের বাড়ি হতে মসজিদ অভিমুখে ৫০০মিটার রাস্তার চুক্তি মূল্য ধরা হয়েছে ৪০ লাখ ৬ হাজার ৮৭৩ টাকা।
