ঢাকাSunday , 10 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ধর্মপুর ফরেস্ট বীটের বেহাত হওয়া ২০৮ একর জমি উদ্ধার করে রীতিমত সাড়া ফেলেছেন সাহসী বীট কর্মকতা মহসীন আলী।

Mahamudul Hasan Babu
May 10, 2026 2:31 pm
Link Copied!

এম,এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে ধর্মপুর ফরেস্ট বীটের বেহাত হওয়া ২০৮ একর জমি উদ্ধার করে রীতিমত সাড়া ফেলেছেন, সদ্য বিদায়ী বীট কর্মকতা মহসীন আলী।

প্রকৃতির লীলাভ’মি ধর্মপুর ফরেস্টটি উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র সীমান্ত ঘেঁষা কয়েকটি মৌজায় অবস্থিত। এই বীটে জীববৈচিত্রের পাশাপাশি রয়েছে শাল, সেগুন, মেহগুনি, আকাশমুনি, বাঁশ-বেতসহ নানা প্রজাতির গাছ। এছাড়া রয়েছে বেশ কয়েকেটি ছোট-বড় পুকুর এবং বীটের বুক চিরে বয়ে যাওয়া একটি নোনানদী। বন বা ফরেস্ট বীটটির মোট আয়োতন প্রায় ৩ হাজার ৩৩০ একর। এছাড়া বনের বিস্তৃতি রয়েছে কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে ভারতের কুশোমুন্ডি থানার বেশ কয়েকটি মৌজায়।
এক সময় এই বনের গাছ হর হামেশাই চুরি হত। পূর্ব হতে স্থানীয় প্রভাবশালীসহ বিভিন্ন মানুষ এই বনের জমি জবর দোখল করতে থাকে। সেই জমিতে আবাদ করাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠে। বিভিন্ন সময় মামলা মকদ্দমার উদ্ভব হওয়া ছাড়া এই অপরাধ মুলক কর্মকান্ড গুলো নিয়ন্ত্রনে আসেনি কখনো। ফলে গঠন হয় সামাজিক বনায়ন রক্ষা কমিটি। তাদের চেষ্টার ফলে গাছ চুরি কিছুটা রোধ হলেও বনের অন্যান্য অপরাধ গুলো চলতে থাকে।

এই বাস্তবতার মাঝে গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ধর্মপুর ফরেস্ট বীটের বীট বা বন কর্মকর্তা হিসাবে যোগদান করেন, সাহসী ও নির্ভিক মোঃ মহসীন আলী। তিনি যোগদান করার পর থেকেই বনের অস্থিত্ব রক্ষায় বেহাত হওয়া ৩২৫ একর জমি উদ্ধারের জন্য দারুণ প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। এরপর উদ্ধোর্ত্বন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বনরক্ষা কমিটর সদস্য ও উপকার ভোগিদের সহযোহিতায় কঠিন সাহসিকতার পরিচয় দিয়ে বেহাত জমি উদ্ধার করতে থাকেন। একই সাথে উচ্ছেদ করতে থাকেন একের পর এক অবৈধ স্থাপনা। এসময় তিনি বিভিন্ন চাপ ও হুমকি অপেক্ষা করে কাজ করতে গিয়ে প্রভাবশালীদের দ্বারা একাধিকবার হামলার শিকার হয়েছেন। আহত অবস্থায় ভর্তি হয়েছেন হাসপাতালে। তার পরেও তিনি বনের স্বার্থ রক্ষায় একটুও থেমে থাকেননি ও পিছ পা হোননি। ফলে তিনি বেহাত হওয়া ৩২৫ একর জমির মধ্যে পর্যায়ক্রমে ২০৮ একর জমি উদ্ধার করতে সক্ষম হোন। উদ্ধার হওয়া জমি গুলোতে নতুন নতুন বনায়ন সৃজন করা হয়েছে । যার ফলে বন ফিরে পাবে তার প্রকৃতি সৌন্দর্য এবং স্থানীয় উপকারভোগী জনগণ পাবে এর বিস্তর সুফল। বন কর্মকর্তা মহসীন আলী চলতি বছরের এপ্রিল মাসের ৯ তারিখে বদলী হয়ে বর্তমানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বন কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন।

এব্যপারে একান্ত সাক্ষাতকারে মহসীন আলী বলেন, মাতৃসমতুল্য বন-এর সাথে কোন আপোষ নয়। জবর দোখলকারী ও অপরাধীরা যত বড়ই প্রভাবশালী ও শক্তিশালী হোক না কেন। আমি যেখানেই থাকি নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে চলবো। যদি কোনদিন কোন কারণে জবর দোখলকারী ও বন অপরাধীদের সাথে কঠিনভাবে আপোষের প্রসঙ্গ উঠে। তাহলে সেদিন হয়তো আমাকে দায়িত্ব ছেড়ে চলে যেতে হবে। আমি যতদিন চাকুরিতে আছি বনের স্বার্থই রক্ষা করে চলবো। কোন ব্যক্তি স্বার্থ নয়।