ঢাকাSunday , 10 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

Mahamudul Hasan Babu
May 10, 2026 2:33 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খেলোয়াড়রা অংশগ্রহণ করছে।

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, তরুণ খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ প্রশিক্ষণে অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্রীড়া কৌশল ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করবেন।