ঢাকাMonday , 11 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ার জহুরা খাতুন পেলেন আজাদ প্রোডাক্টসের “রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড”

Mahamudul Hasan Babu
May 11, 2026 2:16 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার গর্ব মিসেস জহুরা খাতুন আজাদ প্রোডাক্টস আয়োজিত “রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড” লাভ করেছেন। সন্তানদের সুশিক্ষিত, আদর্শবান ও প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
জহুরা খাতুন ভাঙ্গুড়া উপজেলার সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন আরবি শিক্ষক মরহুম তজিমউদ্দিন মাওলানার সহধর্মিণী। দীর্ঘদিন ধরে তিনি একটি সুশিক্ষিত, আদর্শ ও মানবিক পরিবার গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে আসছেন। তার তিন সন্তানই উচ্চশিক্ষিত এবং নিজ নিজ কর্মক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ায় এলাকায় তিনি একজন গর্বিত ও অনুকরণীয় মা হিসেবে সুপরিচিত।
সম্প্রতি আজাদ প্রোডাক্টস দেশব্যাপী “রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড” এর জন্য আবেদন আহ্বান করলে জহুরা খাতুনের পরিবারের পক্ষ থেকে মনোনয়ন পাঠানো হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।
জহুরা খাতুনের ছেলে আব্দুর রউফ জানান, আগামী ১১ মে সোমবার আনুষ্ঠানিকভাবে তার মায়ের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। এ খবরে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, জহুরা খাতুন একজন স্নেহময়ী, শিক্ষানুরাগী ও আদর্শ মা। তার সন্তানদের সাফল্যের পেছনে রয়েছে তার ত্যাগ, পরিশ্রম ও নৈতিক শিক্ষার অসামান্য অবদান। তাদের মতে, এই সম্মাননা শুধু জহুরা খাতুনের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ভাঙ্গুড়া উপজেলার জন্য গর্বের বিষয়।