ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগরে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প।

Mahamudul Hasan Babu
May 12, 2026 4:13 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:খৃষ্ট্রীয়ান সার্ভিস সোসাইটি ( সিএসএস) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‎মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন আর্মি মেডিকেল কলেজ এর এমবিবিএস মেডিকেল অফিসার মোহাম্মদ সাফায়েত ইসলাম।এসময় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন,সেবিকা কামিনী খাতুন ও  ঋতু দফাদার।

‎আজ সোমবার সকালে মুজিবনগর উপজেলার বল্লভপুর সিএসএস শাখা  অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন  সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম মুজিবনগর শাখা(মেহেরপুর অঞ্চল,কুষ্টিয়া জোন)।

‎ফ্রি মেডিকেল ক্যাম্পের  সভাপতিত্ব করেন সিএসএস এর আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমান।

‎অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সিএসএস মুজিবনগর ব্রাঞ্চ ম্যানেজার প্রসেনজিৎ বিশ্বাস।অন্যদের মধ্যো উপস্থিত ছিলেন,সিএসএস এর হিসাব সহকারী জাহিদুল ইসলাম,অফিস সহকারী অশোক বিশ্বাস।

‎সিএসএস এর আঞ্চলিক ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন প্রতি বছরে স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে  সারা বাংলাদেশ ২২২টি শাখা  অফিসের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে দরিদ্র অসহায় নারী পুরুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ দেওয়া হয়।

‎এ ব্যাপারে চিকিৎসা নিতে আশা কয়েকজন রোগী জানান, এখানকার ডাক্তার আমাদের সকল সমস্যার কথা  অনেকক্ষণ ধরে শুনে এখানে সুন্দর পরিবেশে আমাদের চিকিৎসা সেবা  দেওয়া হচ্ছে।চিকিৎসা পেয়ে আমরা উপকৃত হচ্ছি।

‎এ ব্যাপারে মেডিকেল অফিসার সাফায়েত ইসলাম জানান,সিএসএস এর ব্যবস্থাপনা খুব সুন্দর।আমি গরিব দুঃখী মানুষদের চিকিৎসা সেবা দিতে পেরে খুবই আনন্দিত এবং আমি নিজেকে ধন্য মনে করছি।