ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

Mahamudul Hasan Babu
May 12, 2026 4:17 am
Link Copied!

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া- শ্রীনদী আঞ্চলিক সড়কের আলমমীরের কান্দিতে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মস্তফা বেপারী (৭৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে শির খাড়া -শ্রীনদী আঞ্চলিক ড়কের আলমমীরের কান্দি মুন্সিবাড়ি সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোস্তফা বেপারী আলমমীরের কান্দির মৃত্যু আজিমউদ্দিন বেপারী ছেলে । এলাকাবাসীর দাবি করেন সড়কের দুই পাশে ইট, বালু, ইটেরখোয়া, রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ৬টা ৩০ মিনিটের দিকে শিরখাড়া – শ্রীনদী আঞ্চলিক ড়কের আলমমীরের কান্দি এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন মস্তফা বেপারী । এ সময় পেছন থেকে একটি দ্রুতগামীর মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে মোস্তফা বেপারী মাটিতে লুটিয়ে পড়েন তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন ।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাজেদুল ইসলাম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহতের ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।