ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে সাংবাদিক পাপুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী

Mahamudul Hasan Babu
May 12, 2026 12:41 pm
Link Copied!

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার::গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও ইউপি সচিব আনোয়ারুল ইসলামের যোগ সাজসে ভুয়া সমবায় সমিতির নামে ইউপি রাস্তার কোটি টাকা মুল্যের গাছ কর্তনের ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহকালে ৭১ টিভির প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পাপুল সরকারের উপর হামলার ঘটনা ঘটেছে।

১১ মে সোমবার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পথরোধ করে পরিষদের নারী ইউপি সদস্যের স্বামী ও বিএনপি নেতা আতিয়ার রহমান তার লোকজন নিয়ে সাংবাদিক পাপুল সরকারের উপর পরিকল্পিত ভাবে হামলা করে মারধর ও লাঞ্চিত । এঘটনায় সাংবাদিক পাপুল সরকারের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ক্ষতিগ্রস্ত হয়।

সাংবাদিক পাপুল সরকারের উপর হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই হামলাকারিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীগণ।

এঘটনায় সাংবাদিক পাপুল সরকার বাদী হয়ে হামলাকারি ইউপি সদস্যের স্বামী আতোয়ার রহমানসহ ৫ /৭ জন অজ্ঞাত জড়িতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে সাংবাদিক পাপুল সরকার দাবী করেন,পেশাগত দায়িত্বপালনে সংবাদের তথ্য ও বক্তব্য সংগ্রহ কালে পরিকল্পিত ভাবে চেয়ারম্যানের পক্ষ নিয়ে হামলাকারিরা হামলা করে। এরপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি,তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করছি।

তবে এঘটনায় জড়িত আতিয়ার রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারের আলম খান জানান,অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনে সংবাদের তথ্য ও বক্তব্য গ্রহনের সময় পরিকল্পিতভাবে সাংবাদিক পাপুল সরকারের উপর হামলা ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা। তারা দ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।