ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় নবাগত জেলা প্রশাসক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 12, 2026 2:07 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার নবাগত সুযোগ্য জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম মহোদয়ের ভাঙ্গুড়া উপজেলায় আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান , উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা পরিবার ও পরিকল্পনা টিএইচ ডাক্তার হালিমা খানম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোমানা আক্তার রোমিও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদাউস, এলজিইডি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম সহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হীরক , যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ ,উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,
উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন ও অধ্যাপক হালীম মাজাহার নূর,সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত বক্তারা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসকের সফলতা কামনা করেন এবং ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।