ঢাকাWednesday , 13 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 13, 2026 2:31 pm
Link Copied!

​মোঃ সাইফুল্লাহ ,মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনে মাগুরার শ্রীপুরে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় ‘পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের অধীনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‘বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন কৌশল’ শীর্ষক এই প্রশিক্ষণে কৃষকদের নিরাপদ উপায়ে সবজি চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

দ্বিতীয় দিনের সমাপনী ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ির উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম।

বিশেষ অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক, (পিপি) মোঃ আজম উদ্দীন, শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর ও তার দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রশিক্ষণ নিতে আশা কৃষক-কৃষাণীবৃন্দ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর, মাগুরার আয়োজনে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১২ ও ১৩ মে ২০২৬ তারিখে দুই দিনব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনায় পতিত জমিতে পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।

​উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা এই প্রশিক্ষণে অংশ নেন এবং প্রশিক্ষণ শেষে সরকারি সহায়তায় বিভিন্ন ধরনের চারা গ্রহণ করেন।