ঢাকাWednesday , 13 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Mahamudul Hasan Babu
May 13, 2026 2:36 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: ” অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় পালন হয়েছে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহিদুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শামীম কবির, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডালিফা ইয়াসমিনসহ অন্যরা। সভায় মাগুরায় কার্যরত ছয়টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকল প্রকার সহায়তা প্রদান করার জন্য সকলকে আহ্বান জানানো হয়।