ঢাকাWednesday , 13 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

Mahamudul Hasan Babu
May 13, 2026 4:19 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে ১৩ মে বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,পানি উন্নয়ন বোর্ড মাগুরার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, লিটন ঘোষ, রূপক আইচ, শরীফ স্বাধীন, ফয়সাল পারভেজ, শেখ ইলিয়াস মিঠুন, আশরাফুল আলম সাগর প্রমূখ। সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ , নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ বিষয় আলোচনা করা হয়।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, বর্তমান সরকার ফ্যামিলি কার্ডের আওতায় প্রথম পর্যায়ে দেশের ১৪ উপজেলার ১৪ টি ইউনিয়নের ৩৭ হাজার ৫৬৭ টি হতদরিদ্র পরিবারের মাঝে ২৫শ টাকা হারে প্রদান করবে।তাছাড়া ৫৪ টি জেলায় খান খনন, আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, নারীদের নিরাপত্তার জন্য ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস ও ১০ টি জেলার ১১ টি উপজেলার প্রায় ২১ হাজার কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে।