আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের ও ভূমি অফিসের জানালার গ্রীল কেটে চুরি সংঘটিত হয়েছে।
বুধবার দিবাগত রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে।
গাংনী সাব-রেজিস্ট্রার নাঈমা ইসলাম বলেন,বুধবার অফিসের কার্যক্রম শেষ করে অফিস বন্ধ করে সকল স্টাফ চলে যায়। বুধবার রাতে পাহারার জন্য নাইটগার্ড ছিল। তারপরও অফিসের পিছনের জানাজা কেটে অফিসে চোরেরা প্রবেশ করে আলমারিতে রক্ষিত ফাইলপত্র তছনছ করে। সকালে একজন স্টাফ এসে অফিসের পিছনের জানালার গ্রীল কাটা ও ফাইলপত্র অগোছালো দেখতে পায়। পরে গাংনী থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশ সদস্যরা এসে অফিসের সিসিটিভি দেখে। সিসিটিভি ক্যামেরাতে দেখা যায়, রাত্রি আনুমানিক আড়াইটার সময় মুখে মাস্ক ও লুঙ্গি পরা একজন চোর অফিসের পিছনের জানালা কেটে প্রবেশ করে। এবং অফিসের আলমারিতে রক্ষিত ফাইলপত্র তছনছ করে। তাৎক্ষনিক ভাবে পরিদর্শনে অফিসের তেমন কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন সাব রেজিষ্টার নাঈমা ইসলাম । তবে আরো পরিদর্শন করা হবে।
অন্যদিকে,গাংনী উপজেলা ভূমি অফিসের পিছনের জানালার গ্রীল কেটে আলমারিতে রক্ষিত নথিপত্র তছনছ করে চোরেরা।
এব্যপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, উপজেলা পরিষদের মধ্যে চুরির ঘটনা অনাকাঙ্খিত। বেশীর ভাগ অফিসে নৈশ প্রহরী রয়েছে। তাহলে চুরির ঘটনা ঘটবে কেন! তদন্ত সাপেক্ষে তাড়াতাড়ি দোষী ব্যাক্তিকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
