ঢাকাSunday , 17 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

Mahamudul Hasan Babu
May 17, 2026 11:44 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৭ মে রবিবার বিকাল সাড়ে ৩ টায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শাশ্বতী শীল,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম,শরীফ স্বাধীন,আরাফাত হোসেন প্রমুখ।
প্রেস ব্রিফিং এ জানানো হয়,আগামী ১৯ মে থেকে ২১ মে তিন দিনব্যাপী সারাদেশে ভূমি সেবা মেলা হবে। এ মেলায় ই- নামজারী সংক্রান্ত সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসি আর, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তি, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তদারকি,সরাসরি গন শুনানি ও অভিযোগ গ্রহন,ডিজিটাল ভূমি সেবা ব্যবহারে পরামর্শ প্রদান এবং ভূমি অপরাধ আইনে নমুনা পরামর্শ প্রদান করা হবে।
প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়,জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে অবহিত করা, সচেতন বৃদ্ধি করা এবং সহজ স্বচ্ছ ও হয়রানিমূলক ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্যে বর্তমানে জনগণ ঘরে বসেই অনেক ভূমি সেবা গ্রহণ করতে পারছেন।
জেলা প্রশাসন মাগুরা এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করে।