ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে এক যুবকের অর্থ দন্ড ও কারাদণ্ড

Mahamudul Hasan Babu
May 19, 2026 8:24 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি অপরাধে আব্দুর রশিদ (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের লিটন হোসেনের ছেলে আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করছেন। পরে এই ভেজাল দুধ ও ননি উঠানো নিম্নমানের দুধ মিশ্রণ করে চিলিং সেন্টারে সংরক্ষণ করেন। এরপর সেটা দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে বাজারজাত করেন। সয়াবিন তেল (কোয়ালিটি), কস্টিক সোডা ও চিনি মিশিয়ে এসব ভেজাল দুধ তৈরি করেন।
ভাঙ্গুড়ায় গত এক বছরে অন্তত ১০ জন নকল দুধ কারবারিকে জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এরই ধারাবাহিকতায় এনএসআই এর সহযোগিতায় সোমবার রাতে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় লিটনের ফ্যাক্টরিতে ১০০ লিটার সয়াবিন তেল (কোয়ালিটি) জব্দ করে ধ্বংস করা হয়।এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. শারমিন আক্তার, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও থানার এস আই এরশাদ আলী উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে।