ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

Mahamudul Hasan Babu
May 19, 2026 10:07 am
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগর উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মিলিত হন। এরপরই ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রাণীনগর থেকে সংশ্লিষ্টরা ভার্চুয়ালি যুক্ত হন।

পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। এরপর অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা চন্দন কুমার প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।