মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক ত্যাগী মাজলুম বিএনপি নেতা আব্দুল মতিন রাজু। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যেই এলাকায় তার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন আব্দুল মতিন রাজু। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং উপজেলার উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন।
তিনি আরও বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে এবং সাধারণ মানুষ পাশে থাকে, তাহলে আমি ভাঙ্গুড়া উপজেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে আরও এগিয়ে নিতে কাজ করবো।”
এদিকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে আব্দুল মতিন রাজুর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যেই শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আব্দুল মতিন রাজুর নামও আলোচনায় এসেছে।
