ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 19, 2026 11:09 am
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে এক জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবীর সভাপতিত্বে এবং কানন-গো মোঃ আব্দুল গণি’র সঞ্চলনায় ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম, বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক মোঃনজরুল ইসলাম দুলাল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা মোঃ মতিয়ার রহমান ও মোঃ বাবুল ইসলাম, ভূমি অফিসের নাজির মোঃ মোতালেব হোসেন, তহশিলদার মোঃ জাহাঙ্গীর আলম সহ গণমাধ্যম কর্মীগণ,বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী এবং উপকারভোগী লোকজন। উল্লেখ্য, ভূমি সেবা ডিজিটাল ও সহজ করা, জনসাধারণকে ভূমি সংক্রান্ত অধিকার ও সেবা সম্পর্কে সচেতন করা সহ সর্বোপরি ভূমি অফিসে দালাল ও হয়রানি কমাতেই প্রতিবছর দেশ ব্যাপী ভূমি সেবা মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় নামজারি, খাজনা, খতিয়ান সংশোধন এবং ডিসিআর তাৎক্ষণিক দেওয়া হয়।#
১৯ মে ২০২৬ খ্রি:।