ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

Mahamudul Hasan Babu
May 19, 2026 11:47 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:ভূমিসেবা সহজে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসক চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেন্দ্রীয় উদ্বোধনের পর বগুড়ায় বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস, জেলা  ভুমি কর্মকর্তা  পলাশ চন্দ্র দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুধীজন।
একইদিন মঙ্গলবার (১৯ মে) শেরপুর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা মেলার আয়োজন হয়।  সকাল ১০টার দিকে  বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ সাইদুজ্জামান হিমু।
এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  শেরপুর উপজেলা বিএনপি’র  সভাপতি  শহিদুল ইসলাম বাবলু।  এসময় উপস্থিত ছিলেন  শেরপুর উপজেলা বিএনপি’র  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির  সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
এসময়   কানুনগো ইকবাল হোসেন, ইউনিয়ন তহশিলদার সাইফুল ইসলাম , ফেরদৌস হাসান প্রিন্স, মাহমুদুল হাসান, সাজেদুল হাসান, মনিরুজ্জামান, স্বপ্না পারভিন, আবেদ মাওলা, অফিস সহকারী  রফিকুল ইসলাম  প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এবং জনগণকে ভূমিসংক্রান্ত সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ভূমি মেলায় সেবাগ্রহীতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টাল কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও অনলাইন মৌজা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন।
তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে।
তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।