এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান। তাঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হবার খবরে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
ভাইস-চেন্সলর এর অনুমোদনক্রামে জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ১৯ মে-২০২৬ ইং মঙ্গলবার বিরল মহিলা কলেজের গভর্নিং বডি-এর সভপাতিকে দেয়া এক পত্রে উল্লেখ করেন, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিশ^বিদ্যালয়ের ২৮-০৮০২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১ তম সভার সিদ্ধান্ত এবং ১৩-০১-২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী অত্র কলেজ থেকে প্রেরিত ০৩ (তিন) জন শিক্ষকের প্যানেলের মধ্য হতে সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান-কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হল।
অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান-কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার পত্র আসায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় স্থানীয় এমপি আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক-কে কৃতজ্ঞতা ও অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান-কে অভিন্দন জানান, বিরল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা এবং দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতি দলের আহাবায়ক লুৎফর রহমান। এছাড়াও অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান-কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার পত্র আসায় বিভিন্ন মহল অভিনন্দন জানানো হয়েছে।
