ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

Mahamudul Hasan Babu
May 19, 2026 2:06 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের  গাংনীতে আয়োজিত ‘ভূমিমেলা ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে গাংনী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মেলা কর্মসূচির আয়োজন করা হয়।

‎এর আগে ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত ভূমি ভবন-এ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। জাতীয় পর্যায়ের এই মেলার উদ্বোধন করা হয় জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়েও একযোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

‎র‍্যালিতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দলের চমৎকার বাদকদল অংশ নিয়ে বিশেষ আবহ তৈরি করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় অতিথি হিসেবে সমাজসেবা অফিসার আরশাদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইন, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা প্রমুখ উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎বর্তমান প্রযুক্তিবান্ধব ব্যবস্থার ফলে ভূমি সংক্রান্ত যে কোনো সেবা এখন সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে চলে এসেছে।

‎বক্তারা সাধারণ মানুষকে এই মেলা থেকে সেবা গ্রহণ করার এবং ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনার সুফল লুফে নেওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।