এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে ভান্ডারা ইউনিয়নে ৫ হাজার ২৪৮ পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ করা হচ্ছে।
উক্ত কর্মসূচির আওতায় মঙ্গল ও বুধবার ২ দিনব্যপি উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৫ হাজার ২৪৮টি পরিবারের মাঝে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফিরোজ হোসেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, অত্র ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা রোকনুজ্জামান খোকন, অত্র ইউপি’র বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যগণ’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
