এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। সারাদেশে চলমান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দিনাজপুরের বিরলে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ শুরু করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে বুনিয়াদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৫ হাজার ৫৪৮টি পরিবারের মাঝে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ কর্মসূচি শুরু হয়।
এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, ট্যাগ অফিসার উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, অত্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি একেএম আক্তারুজ্জামান বাদল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি, অত্র ইউনিয়ন যুবদলের সভাপতি আল মামুন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম, ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর তাপস দত্ত, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জেড.আই জহিরসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য, মহিলা সদস্যগণ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
