ঢাকাWednesday , 20 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
May 20, 2026 2:50 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান। বুধবার বিকেলে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মাহবুবুল আলম বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো.বদরুল আলম বিদ্যুৎ ,সহ-সভাপতি নুরুজ্জামান, সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি বিকাশ চন্দ্র চন্দ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি মো. আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক ও দৈনিক কাল বেলা প্রতিনিধি আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি ময়নুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হাফিজুর রহমান, প্রচার সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মেহেদী হাসান, কল্যাণ সম্পাদক মিনু রহমান খান, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহিবুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আব্দুল খালেক, পিপুল, এস এম নাহিদ, শাহিন রেজা, হাসিনুর রহমান, শিমুল, মামুনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে ভাঙ্গুড়ার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।