নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা চীপ জুডিশিয়াল ম্যাজিট্রেট(CJM) ভবন নির্মাণ ও জেলা জজসহ অন্যান্য বিচারকদের শূন্য পদে পদায়ন এবং আইনজীবীদের দ্বারা অর্জিত কোর্ট ফি ২৫.০% টাকা আইনজীবী কল্যান তহবিলে প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০মে) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আজিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইস্রফিল খবির রাজু,জিপি এ্যাড. গোলাম মোহাম্মদ, এপিপি আজিজুল ইসলাম,এপিপি এ্যাড. তারিকুজ্জামান লিটুসহ আরো অনেকে।
