মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সপ্তাহের শুভ উদ্বোধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় আটোয়ারী ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার স্টেশন অফিসার মো. হারুনউর রশিদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ২৬ জন সদস্য।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ফায়ার সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।। অনুষ্ঠানের শেষপর্যায়ে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে উপস্থিত প্রধান অতিথি ও সাধারণ মানুষকে ধারণা দেন।
ফায়ার সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি ও অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় সাধারণ মানুষের প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
