ঢাকাWednesday , 20 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষণা

Mahamudul Hasan Babu
May 20, 2026 4:02 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষণা করা হয়েছে।জেলা পর্যায়ে ১৭টি ক্যাটাগরিতে ১২টি পদের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শিল্পী রানী রায় এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র স্বাক্ষরিত  পত্রে এ তথ্য জানা গেছে।

শ্রেষ্ঠ হিসেবে যারা পদক পাচ্ছেন সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, (মহিলা) চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজা আফরোজ, প্রধান শিক্ষক (পুরুষ) বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, মহিলা ক্যাটাগরিতে দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়লিয়া খাতুন, কাব শিক্ষক পুরুষ ক্যাটাগরিতে আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, কাব শিক্ষক মহিলা ক্যাটাগরিতে মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(চ.দা.) রুৎছবি বিশ্বাস, শ্রেষ্ঠ কর্মচারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী শেখ রাসেল, শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গাংনীর আলাউদ্দিন, শ্রেষ্ঠ ইনস্ট্রাকটর (ইউপিইটিসি) আব্দুল মতিন, শ্রেষ্ঠ ইনস্ট্রাকটর (পিটিআই) আবুল কালাম আজাদ, শ্রেষ্ঠ বিদ্যালয় উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেহেরপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট।