এম, এ কুদ্দুস,বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম (এমএসপি) সদস্য এবং প্রধান কৃষকদের জন্য রেইনস প্রকল্পের আওতায় পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার উপজেলার ১০ নং রানীপুকুর ইউনিয়ন পরিষদের কক্ষে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে কৃষকদের জন্য এই পুষ্টি বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেইন এর কনসালটেন্ট সুবর্ণা ইসলাম। এসময় উপসহকারি কৃষি অফিসার মোঃ ফরিদুল ইসলাম, সাপোর্ট স্টাফ, মো: সালমান, ১০ নং রানীপুকুর মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম এর সকল সদস্য বৃন্দসহ প্রমূখও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কৃষকদের পুষ্টি-সংবেদনশীল কৃষিকাজে (Nutrition-Sensitive Agriculture) উদ্বুদ্ধ করা, স্থানীয় পর্যায়ে পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি করা, উৎপাদন বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোসহ প্রধান পুষ্টি উপাদান যেমন- আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণের উৎস এবং গুরুত্ব এর উপরে প্রশিক্ষন দেয়া হয়। এছাড়াও কিশোর ও কিশোরীদের আমিষ খাবারের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে, নিরাপদ শাকসবজি ও ফলমূল চাষ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং পুষ্টি মডেল বাগান (Model Garden) তৈরি, উৎপাদিত খাদ্য সঠিকভাবে সংরক্ষণ ও পুষ্টিমান বজায় রেখে রান্নার পদ্ধতি, গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং অপুষ্টির লক্ষণ ও প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়৷
