ঢাকাFriday , 22 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগর উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম মজনু

Mahamudul Hasan Babu
May 22, 2026 6:00 am
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা ও দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আগামী দিনের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, সাবেক সদর ইউনিয়ন পরিষদের জন প্রিয় চেয়ারম্যান, মধ্যনগর উপজেলা বাসীর প্রিয় মুখ ও গণমানুষের আশ্রয় ও ভরসার জায়গা , জনপ্রিয় নেতা মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু।
মধ্যনগর থানা বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ তালুকদারের সুযোগ্য বড় সন্তান আব্দুল কাইয়ুম মজনু। তার বাড়ি সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। তিনি বলেন,ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ যারযার উৎসব সবার। বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে স্বাগতম। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মধ্যনগর উপজেলাবাসী সহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ,ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাত ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।
তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহ তা’আলার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনা করছি।