ঢাকাFriday , 22 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর!

Mahamudul Hasan Babu
May 22, 2026 2:23 pm
Link Copied!

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) দুপুরে কেওয়া চন্নাপাড়া আঞ্চলিক সড়কে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ফারুক ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গত ১৪ মে এলাকার একটি মসজিদের মোয়াজ্জিনকে মারধরের ঘটনার পর এলাকায় উত্তেজনা বাড়ে। এর ধারাবাহিকতায় বুধবার সকালে বহিরাগতদের নিয়ে এলাকায় মহড়া দেওয়া হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এঘটনায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফারুকের একতলা বাড়ির সবগুলো কক্ষ ভাঙচুর করা হয়। ঘরে থাকা ফার্নিচারসহ বিভিন্ন মালামাল ভেঙে ফেলা হয় এবং বাড়ির সামনে থাকা গাছপালাও কেটে ফেলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ফারুকের মা বলেন, পূর্ব বিরোধের জেরে তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।