ঢাকাFriday , 22 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড ! জড়িতদের  গ্রেফতার  শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Mahamudul Hasan Babu
May 22, 2026 2:47 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে জেলা ভিবিডি এবং ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্ট ফোরাম (এনসিটিএফ)-এর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সবার নৈতিক দায়িত্ব। এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদই অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে পারে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ-এর সভাপতি সাব্বির হোসেন, জেলা ভিবিডি’র সভাপতি মাহফুজুর রহমান, সদস্য শাহিদুর রহমান আকাশ, আয়েশা সিদ্দিকা, মোবারক হোসাইন, মোস্তফা জাভাল এবং এনসিটিএফ সদস্য ফ্লোরা, প্রত্যাশা, অনন্যা, মায়াসহ অন্যান্যরা।