ঢাকাFriday , 22 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে রামিছা হত্যা মামলার বিচারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
May 22, 2026 2:44 pm
Link Copied!

‎মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:- ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (NCP) এর অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির যৌথ উদ্যোগে রামিছা হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (২২ মে) বিকেলে বোরহানউদ্দিন থানার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের জনগণের অনুভূতি ও সহানুভূতির জায়গা বুঝে বক্তব্য দেওয়া উচিত। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, দেশের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের সহায়তা বা অনুদান দিয়ে শান্ত করার চেষ্টা করা হয়, কিন্তু অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দেখা যায় না।
‎বক্তারা আরও বলেন, তনু, আছিয়া ও রামিছাসহ সকল ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং সেই বিচার প্রক্রিয়া জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে সারাদেশের মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
‎মানববন্ধন থেকে তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।