ঢাকাSaturday , 23 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

Mahamudul Hasan Babu
May 23, 2026 2:32 pm
Link Copied!

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দীন ভূইয়া ও বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ভূইয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার যৌথ স্বাক্ষরে ২৩ মে শনিবার এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। এতে উপজেলা বিএনপির সহসভাপতি মো. জালাল উদ্দীন ভূইয়া ও বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ভূইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়।
বহিষ্কার সংক্রান্ত পৃথক দুটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।