এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন কাউন্সিলর প্রার্থী হাসান হাবিব। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং উন্নয়নমূলক চিন্তাভাবনার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।
স্থানীয়দের ভাষ্য, ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধান, অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে সবসময় আন্তরিক ভূমিকা পালন করে আসছেন হাসান হাবিব। ফলে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
হাসান হাবিব বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। আগামী দিনেও ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের সঙ্গী হয়ে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “একটি আধুনিক, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা।”
স্থানীয় সচেতন মহলের মতে, সততা, মানবতা ও উন্নয়নমুখী মানসিকতার কারণে হাসান হাবিব ইতোমধ্যেই ওয়ার্ডবাসীর আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। তারা মনে করেন, জনসম্পৃক্ত নেতৃত্ব ও আন্তরিক উদ্যোগ থাকলে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।
