শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আলহাজ্ব মোঃ আরিফুল ইসলাম সরকার। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এই নেতা ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণের কারণে এলাকায় তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।
সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি মাওনা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের কল্যাণে কাজ করার একটি দায়িত্ব। আমি চাই মাওনা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়েই আমি কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের রাস্তা-ঘাট, পরিচ্ছন্নতা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও যুবসমাজের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই।”
স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনায় রয়েছেন।
