শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হাফেজ মোঃ শরিফুল ইসলাম। ঈদকে ঘিরে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তায় হাফেজ মোঃ শরিফুল ইসলাম বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেটিই আমার প্রত্যাশা।”
স্থানীয়ভাবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ সমাজসেবক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণ করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকার কথাও উল্লেখ করেন অনেকে।
তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
শুভেচ্ছা বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয় এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপির পক্ষ থেকেও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
