ঢাকাMonday , 25 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

Mahamudul Hasan Babu
May 25, 2026 4:35 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

‎রোববার  দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত যুবক মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে শাকিল হোসেন।

‎মামলার এজাহারে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামের ৯ বছর বয়সী এক শিশুকে কৌশলে একটি পাটক্ষেতে ডেকে নিয়ে ভয়ভিতি দেখিয়ে ধর্ষণ করে।

‎এ ঘটনায় গাংনী থানায় শিশুর পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার গাংনী থানার  মামলা নম্বর  ১৯ তারিখ ১৬/০৬/২০২৫/ শিশু নির্যাতন দমন আইন  ২০০০,এর ৯(১) ধারায় আসামীকে  মৃত্যুদণ্ড প্রদান করেন।

‎মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

‎মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামী পক্ষে মারুফ আহমেদ বিজন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

‎রাষ্টপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দেশের ইতিহাসের মাত্র এক বছরের মধ্যে ধর্ষণ মামলার রায় এটি সম্ভবত প্রথম। আমরা রায়ে সন্তোষ্ট।

‎আসামি পক্ষে আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।