ঢাকাTuesday , 26 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মানবিক ও সামাজিক কার্যক্রমে প্রশংসিত মো, আবুল কালাম আজাদ উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ঠাকুরগাঁও সদর।

Mahamudul Hasan Babu
May 26, 2026 5:58 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:-সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে নীরবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন ঠাকুরগাঁও সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ। যুবসমাজকে মাদক, ক্যাসিনো ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে দূরে রাখতে তিনি নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক ও তথ্যভিত্তিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, তৃণমূল পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তিনি নিজ বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গোপনে সরবরাহ করেন। এর মাধ্যমে সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
এছাড়াও প্রতি ঈদ মৌসুমে সাধারণ মানুষের নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে দুই-একজন ভিডিপি সদস্যকে সঙ্গে নিয়ে নিয়মিত রেললাইন পরিদর্শন করেন আবুল কালাম আজাদ। যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারেন।
শুধু তাই নয়, জাতীয় নির্বাচন কিংবা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সময়ও তিনি ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন। তার এমন তৎপরতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা মিলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতে, মোঃ আবুল কালাম আজাদের মতো আরও কিছু দক্ষ, দায়িত্বশীল ও মানবিক সদস্য যদি বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীতে থাকতেন, তাহলে মাদক, ধর্ষণ, অনলাইন ক্যাসিনোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হতো।
আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঠাকুরগাঁও জেলার কোথাও ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, মাদক কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তিনি অল্প সময়ের মধ্যেই তথ্য সংগ্রহ করতে সক্ষম হন এবং তা দ্রুত নিজ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়ে মানবিক সহায়তার উদ্যোগ নেন।
তিনি জানান, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী মাদককে “জিরো টলারেন্স” পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক।
ও ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও উৎসাহে তিনি এসব কার্যক্রম পরিচালনা করছেন বলেও উল্লেখ করেন।
সমাজ ও মানবতার কল্যাণে উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদের এমন নিঃস্বার্থ ও মানবিক কর্মকাণ্ড স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।