ঢাকাTuesday , 26 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ইউপি সদস্য ও চেয়ারম্যানদের বিরুদ্ধে ভিজিএফ এর চাল লুটপাটের অভিযোগ

Mahamudul Hasan Babu
May 26, 2026 2:47 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থ বছরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের জন্য ভিজিএফ এর খাদ্যশস্য সহায়তা প্রদানের জন্য সরকারীভাবে মেহেরপুরের গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে  ৪৩০.৭৬০মেট্রিক টন চাউল বরাদ্দ পেয়েছেন।

‎এর মধ্যে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান  ৩৬.২০০ মেট্রিক টন চাল কোন অভিযোগ ছাড়াই সঠিকভাবে বিতরণ করেছে।বাকি ইউনিয়নে ভিজি এফ এর চাল   লুটপাট করা হয়েছে।

‎গাংনী প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া  ইউনিয়নে ৪৭.১২০, কাজিপুর ইউনিয়নে ৬৩.১২০,বামুন্দি ইউনিয়নে ৪১.৭২০, মটমুড়া ইউনিয়নে ৭০.১৪০ ষোলটাকা ইউনিয়নে ৩৮.৫৪০, সাহারবাটি ইউনিয়নে ৩৬.৫৪০, ধানখোলা ইউনিয়নে ৬৫.৬৪০ রায়পুর ইউনিয়নে ৩২.৭৪০ মেট্রিক টন চাউল বরাদ্দ পেয়েছে।

‎স্থানীয় সুত্রে জানা গেছে,সাহারবাটি,ষোলটাকা, তেঁতুলবাড়িয়া, কাজিপুর, মটমুড়া,বামন্দী,ধানখোলা ও রায়পুর ইউনিয়ন পরিষদে সরকারি ভাবে ভিজিএফ এর চাউল লুটপাটের অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও  চেয়ারম্যানদের বিরুদ্ধে।

‎এছাড়াও আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যান সোহেল আহমেদ, নাজমুল হুদা বিশ্বাস, গোলাম সাকলাইয়েন ছেপু,আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে দীর্ঘদিন ধরে প্যানেল চেয়ারম্যান এর মাধ্যমে সরকারের উন্নয়ন প্রকল্প,ওয়ান পার্সেন্ট এডিপি, এল জি এস পি, কাবিখা কাবিটা প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে লুটপাট করে আসছেন।

‎বিশেষ করে মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা  বিশ্বাস,রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলাইন ছেপু কাজ না করে ভূঁয়া নামে  ওয়ান পার্সেন্ট এর লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে অবিলম্বে এইসব ইউনিয়ন পরিষদে প্রশাসক  নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎সম্প্রতি মটমুড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, বিভিন্ন মামলা থেকে জামিন পাওয়ার পর ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাউল নামে বেনামে লুটপাট করেছেন। দীর্ঘদিন ধরে ওয়ান পার্সেন্ট এডিপি,এলজিএসপি, কাবিখা কাবিটা প্রকল্প লুটপাট করে আসছেন।

‎বিএনপি পন্থী প্যানেল চেয়ারম্যানদের বিরুদ্ধে একই প্রকার অভিযোগ উঠেছে । এরমধ্য সাহারবাটি ইউনিয়ন ও ধানখোলা,ষোলটাকা  ইউনিয়নে লুটপাট করা হয়েছে। সব থেকে বেশি দুর্নীতির মাধ্যমে চাউল লুটপাট  করেছে কাজিপুর ইউনিয়নের  চেয়ারম্যান ও জামায়াত নেতা আলম হুসাইন ।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী প্রকল্প লুটপাট করা হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অবিলম্বে এইসব ইউনিয়নে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎স্থানীয় ভূক্তভোগীরা জানান, প্রকৃতপক্ষে অসহায়দের নামের তালিকা না করে চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ভিজিএফ এর চাউল ভাগাভাগির মাধ্যমে লুটপাট করার অভিযোগ করেছেন।

‎অনেক ইউনিয়নে ভিজিএফ এর চাউল ভাগাভাগিকে কেন্দ্র করে জামায়াতের  নেতাকর্মীদের সাথে ইউপি সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

‎বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গিয়েছে অধিকাংশ অসহায় দরিদ্র মানুষ এই সুবিধা পাইনি, গ্রামের কিছু নেতাকর্মী ইচ্ছে মতো নাম দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ম্যানেজ করে বস্তা বস্তা চাউল নিয়ে গেছে। একজন ব্যক্তি ১০ থেকে ২০ জনের টিপসই দিয়ে এই চাউল সংগ্রহ করে বর্তমান সরকারের  ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।

‎সরেজমিনে চাউল বিতরণের সময় সরকারিভাবে কোন ট্যাগ অফিসারকে পাওয়া যায়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ইচ্ছে মত নামে বেনামে এসব চাউল  লুটপাট করেছে।

‎ভূক্তভোগীরা অভিযোগ করেছেন যে সকল মানুষের নাম ব্যবহার করে চাউল দিয়েছে তাদের টিপসই পরীক্ষা করলেই পাওয়া যাবে আসলে চাউল কারা নিয়ে গেছে।

‎এব্যাপারে ইউনিয়ন পরিষদের একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের ইউনিয়ন পরিষদে নয় শুধু প্রতিটি  ইউনিয়নের নেতাকর্মীরা চেয়ারম্যানের সাথে কথা বলে বস্তা বস্তা চাউল নিয়ে গেছে, আমরা কি করব চেয়ারম্যানের সাথে কথা বলেন।

‎এ ব্যাপারে ষোলটাকা  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আফরোজা খাতুন বলেন, জামায়াত নেতৃবৃন্দের যদি কোন দুস্থ মানুষ থাকে তাদের নামের তালিকা দিবে আমরা যাচাই-বাছাই করে তাদের চাল দেবো। তারা কোন তালিকা দেয়নি অথচ জোরপূর্বক চাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চাউল লুটপাটের বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

‎এব্যাপারে গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম বলেন, আমাদের দলীয় লোকজন গিয়েছে কিনা এটা নিশ্চিত না তবে জেনে এবিষয়ে কথা বলবো।

‎পরে গাংনী উপজেলা জামাতের আমির রবিউল ইসলাম চাল বিতরণকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছে।

‎এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, হালকা গ্যাঞ্জাম হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

‎এ ব্যাপারে জানতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।